দাকোপ উপজেলা জলবায়ু এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন।


নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় উপজেলা খুলনার  দাকোপ উপজেলা জলবায়ু এ্যাকশন ফোরামের গঠন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় বাদামতা,লাউডোব অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। 


লিডার্সের প্রোগাম ম্যানেজার শারমিন আরা  লিনার শুভেচ্ছা বক্তব্য এর মধ্য দিয়ে সভার প্রধান কার্যক্রম শুরু হয়। সভায় বক্তব্য রাখেন সভাপতি সোহাগ হালদার,সহ-সভাপতি রুপা সরকার, সাধারন সম্পাদক শিলা মন্ডল, সহ-সম্পাদক লতিকা রায়, কোষাধ্যক্ষ বিভাষ মন্ডল, লিডার্সের প্রোগ্রাম অফিসার শারমিন আরা লিনা,প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি,কমিউনিটি মোবিলাইজার মানবিকা বিশ্বাস, স্বর্না মন্ডল

 উপজেলা জলবায়ু এ্যাকশন ফোরামের সদস্য  শর্মিষ্ঠা রায়,মিনতি সরকার,ধ্রুব সংকর মার্সী রীমা সরকার,সম্পা মল্লিক প্রমুখ। 

এসময় সভায় লির্ডাসের কার্যক্রম, উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকার নব নির্বাচিত সংসদ সদস্যদের সাথে ফোরামের সৌজন্য সাক্ষাত,  জলবায়ু ঝুঁকিপূর্ণ  সমস্যা চিহ্নিতকরণ,  দিবস উদযাপন,  প্লাস্টিক পলিথিন দূষনরোধ, নিরাপদ পানির ব্যবস্থা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain